বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ‘কোরাজু’ ট্যাবলেটসহ ভারতীয় দুই নাগরিক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় নিষিদ্ধ ‘কোরাজু’ ট্যাবলেটসহ ভারতের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের চাপুর (দেব বাড়ি) এলাকার সুখেন দেবের ছেলে সঞ্জিত দেব (৪৫) এবং একই এলাকার নারায়ণ দেবনাথের ছেলে বাবুল দেবনাথ (৪৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে সঞ্জিত দেব ও বাবুল দেবনাথের কাছ থেকে ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493