বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্বে ড. খলিলুর রহমান

ন্যাশনাল ডেস্ক:

নিউইয়র্কে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সম্মেলন। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। জাতিসংঘের সর্বোচ্চ এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে এবারের অধিবেশনে বিশ্বমঞ্চের গুরুত্বপূর্ণ কার্যক্রমে সরাসরি নেতৃত্বের ভূমিকায় থাকছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য ‘নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক’।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। এর অন্যতম কারণ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

ড. খলিলুর রহমানের এই নির্বাচনকে জাতীয় গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, এই পদ পাওয়ার জন্য সাইপ্রাস প্রায় এক দশক ধরে প্রচারণা চালিয়েছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব লাভ করেছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের ৮৩টি মিশনের সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও স্থিতিশীলতা ফিরে আসার কারণেই এই কূটনৈতিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দেশের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ, সম্ভাবনা ও অর্জন তুলে ধরার ক্ষেত্রেও এবারের অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশের জন্য এবারের অধিবেশন আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493