বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ডিলারকে জরিমানা

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অতিরিক্ত মূল্যে সার বিক্রির সত্যতা পাওয়ার পর এ জরিমানা করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্যহাট সংলগ্ন অইল্লারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এ সময় পুলিশ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা এনএসআই, চট্টগ্রামের একজন সদস্যও অভিযানজুড়ে অংশ নিয়ে বিষয়টি নজরদারি করেন। অভিযানে মেসার্স হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম নামের দোকানের মালিক ও বিসিআইসি সার ডিলার হাজী মো. রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেলিশহর ইউনিয়নের অইল্লারটেক এলাকায় কয়েকজন খুচরা সার বিক্রেতা ও ডিলারের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত প্রতি কেজি ইউরিয়া সারের দাম ২৭ টাকা হলেও এলাকায় তা ৩২ থেকে ৩৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে টিএসপি (তিউনিসিয়া) সার ২৭ টাকার পরিবর্তে ৪০ থেকে ৪৮ টাকা, ডিএপি ২১ টাকার পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা এবং এমওপি ২০ টাকার পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি করার তথ্য পাওয়া গেছে। এতে একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে সরকারি ভর্তুকিতে কৃষকদের জন্য নির্ধারিত সারের সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের স্বার্থে নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493