বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন

ন্যাশনাল ডেস্ক:

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে গঠিত চার কমিটির কোনোটির সভাপতির পদেই বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আর পিটিশন কমিটি গঠনের প্রস্তাব দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত কমিটি এবং পিটিশন কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনকে।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিতে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সদস্য হিসেবে রাখা হয়েছিল। তবে এ নিয়ে সংসদে বিতর্ক সৃষ্টি হলে পরে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। সর্বশেষ চারটি কমিটি গঠনের পর সংসদে মোট ৪০টি কমিটি গঠিত হলো।

গঠিত ৪০টি কমিটির মধ্যে ৩১টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নয়টি বিষয়ভিত্তিক কমিটি। বাকি ১০টি সংসদীয় কমিটি এখনো গঠন করা হয়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493