বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বাণিজ্য

উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’


ঢাকা: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার আজ তাদের নতুন ডেলিভারি সার্ভিস ‘উবার পার্সেল’ চালুর কথা জানিয়েছে। ব্যবহারকারীরা এখন উবার অ্যাপ ব্যবহার করেই প্রয়োজনীয় ফাইলপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সহজে যেকোনো পার্সেল পাঠাতে পারবেন।
দৈনন্দিন জীবনের পার্সেল আদান-প্রদানকে আরও সহজ করতে এই ফিচারটি যুক্ত করা হয়েছে। উবার পার্সেলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সুবিধামতো সাথে সাথে ডেলিভারি নেওয়ার পাশাপাশি আগে থেকে সময় নির্ধারণ (শিডিউল) করেও পার্সেল পিকআপের অনুরোধ পাঠাতে পারবেন।
পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি ট্র্যাকিংয়ের জন্য উবার পার্সেলে থাকছে বিশেষ কিছু ফিচার। এর মাধ্যমে জিপিএস (GPS)-এর সাহায্যে রিয়েল-টাইমে পার্সেলের লোকেশন দেখা যাবে। আর সঠিক মানুষের হাতেই যেন পার্সেল পৌঁছায়, তা নিশ্চিত করতে থাকছে ‘পিন ভেরিফিকেশন’ সিস্টেম। এছাড়া ডেলিভারির জন্য বিশেষ কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটিও অ্যাপে লিখে দেওয়া যাবে।
অফিসের দরকারি ফাইলপত্র পাঠানো থেকে শুরু করে অনলাইন সেলারদের প্রডাক্ট, কাস্টমার অর্ডার, গিফট কিংবা ব্যক্তিগত যেকোনো জিনিস পাঠানোর কাজে উবার পার্সেল ব্যবহার করা যাবে। একইভাবে উবার পার্সেল দিয়ে অন্যের কাছ থেকে কোনো জিনিস নিজের কাছে আনিয়ে নেওয়ার অপশনও থাকছে।
নতুন এই সেবার বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, ‘উবার সবসময় চেষ্টা করে মানুষের যাতায়াত ও লাইফস্টাইলকে আরও সহজ করতে। উবার পার্সেলের মাধ্যমে আমরা শুধু যাত্রী পরিবহন নয়, মানুষের দরকারি জিনিসপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও পাশে থাকতে চাই। গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাস্টমারের পার্সেল কিংবা ফ্যামিলির কারও জরুরি জিনিস; যেকোনো কিছু উবার অ্যাপের মাধ্যমে পাঠানো বা রিসিভ করা এখন অনেক বেশি সহজ ও ভরসাযোগ্য হবে। একই সাথে এটি আমাদের ড্রাইভারদের জন্যও বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।’
উবার পার্সেলের এই বাইক-বেসড ডেলিভারি সার্ভিস ড্রাইভারদের আয় বাড়ানোর পাশাপাশি পুরো শহরে পার্সেল আদান-প্রদান অনেক সহজ করে তুলবে।
উবার পার্সেলে পার্সেল পাঠাবেন যেভাবে:
উবার অ্যাপে ‘Parcel’ অপশনে যান।
আপনার প্রয়োজন অনুযায়ী ‘Send items’ বা ‘Receive items’ অপশন বেছে নিন।
Pickup এবং Drop-off লোকেশন দিন।
পার্সেল ও রিসিভারের ডিটেইলস দিন।
ডেলিভারির জন্য কোনো ইনস্ট্রাকশন থাকলে তা লিখে পিকআপ টাইম সিলেক্ট করুন (চাইলে শিডিউলও করতে পারেন)।
সব তথ্য ঠিক আছে কি না দেখে রিকোয়েস্ট কনফার্ম করুন।
রিয়েল-টাইমে পার্সেল ট্র্যাক করুন এবং পার্সেল বুঝিয়ে দেওয়ার জন্য রিসিভারের সাথে ‘পিন’ (PIN) শেয়ার করুন।
সমাপ্ত

উবার সম্পর্কে
মানুষের চলাচলের মাধ্যমে সুযোগ সৃষ্টি করাই উবারের লক্ষ্য। ২০১০ সালে একটি সাধারণ সমস্যার সমাধান নিয়ে যাত্রা শুরু করে উবার—একটি বোতাম চাপলেই কীভাবে সহজে যাতায়াত নিশ্চিত করা যায়। এখন পর্যন্ত ১৫ বিলিয়নের বেশি যাত্রা সম্পন্ন হয়েছে উবারের মাধ্যমে। শহরে মানুষ, খাবার ও পণ্যের চলাচলের ধরন বদলে দিয়ে উবার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বাংলাদেশে ২০২৪ সাল পর্যন্ত উবার ৭২ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে এবং ৩ লাখ ৫০ হাজারের বেশি চালকের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493