বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

ভেনিসে বাঁধনের ওপর হামলার অভিযোগ, ছাত্রদল সভাপতির নিন্দা

রাজনীতি ডেস্ক:

ইতালির ভেনিসে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

ছাত্রদল সভাপতি তাঁর পোস্টে বলেন, একজন নারী ও জুলাইযোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের হামলার ঘটনা ঘটানো হয়েছে। তাঁর দাবি, এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই।

তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় আজমেরী হক বাঁধন আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। ভিডিও বার্তায় তিনি ওই ঘটনার বিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।

তবে হামলার ঘটনায় সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493