বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

পাবনাবাসীর বিভিন্ন দাবি ও প্রত্যাশা সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া হবে: প্রতিমন্ত্রী পুতুল

পাবনা প্রতিনিধি:

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, দলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এ জন্য দলীয়ভাবে নিজেদের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমীন পুতুল বলেন, পাবনার মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে। জেলার নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এসব সমস্যার সমাধান করা সম্ভব। পাবনাবাসীর বিভিন্ন দাবি ও প্রত্যাশা সরকারের কাছ থেকে আদায় করে নেওয়ারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য পাবনার দায়িত্ব পাওয়ায় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493