বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
সারাদেশ

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম জাতীয় পার্টি

চট্টগ্রাম প্রতিনিধি:

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ার অভিমুখে চাকরিচ্যুত কর্মীদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অর্তকিত হামলা চালানোর অভিযোগ ওঠেছে অন্য একটি সংগঠন ‘গ্রাহক ফোরাম’-এর বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন কর্মকর্তা ও আন্দোলনকারী আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্যাংক ভবনের নিকটবর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ প্রকাশ করে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জাতীয় পার্টি ( রওশন) কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, চট্টগ্রাম (১২) পটিয়া আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী, দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলার সভাপতি কাজী খোরশেদ আলম, কেন্দ্রীয় প্রাদেশিক বিষয়ক সম্পাদক ও পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, পটিয়া পৌরসভার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন, ইকবাল মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার, মনির চেয়ারম্যান, আয়ুব, মিলন মেম্বার, নুরুল ইসলাম গান্ধী, হারুনুর রশীদ, জালাল উদ্দীন, রাজিব চৌধুরী রাজু, ফজল, হেলাল, আজাদ, এ্যানি আকতার প্রমুখ।

বিবৃতিতে জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন, চাকরিচ্যুত ব্যাংকারগন চাকরি হারিয়ে মানবতার জীবন যাপন করছে, এমনতা অবস্তাই তাদের গনতান্ত্রিক আন্দোলনে হামলা- মামলা জেল-জুলুম নির্যাতন আইনের শাসন পরিপন্থী। সরকার প্রধান বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এদিকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার ঘটনায় পটিয়া মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সচেতন জনতা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493