বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
সারাদেশ

ময়মনসিংহের নান্দাইলে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে চিহ্নিত মাদক কারবারি হিসেবে অভিযুক্ত রাজন ও ইকবালকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের জামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা রাজন ও ইকবালের ছবিতে লাল চিহ্ন এঁকে তাঁদের দ্রুত গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের মোরাগালা গ্রামের বাসিন্দা রাজন ও ইকবাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের বিরুদ্ধে উল্টো আদালতে মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

কর্মসূচি চলাকালে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।’

স্থানীয়দের অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493