রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
কেসিসি নির্বাচন

কেসিসি নির্বাচনে লড়বেন শিবিরের সাবেক দুই মহানগর সভাপতি

বিশেষ প্রতিনিধি:

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখার সাবেক দুই সভাপতি। তারা হলেন মুশাররফ হুসাইন আনসারী ও জাহিদুর রহমান নাঈম।

দলীয় সূত্রে জানা গেছে, মুশাররফ হুসাইন আনসারী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার ২০২১-২২ সেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাহিদুর রহমান নাঈমও ২০২২-২০২৩ সেশনে শিবিরের খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি ছিলেন। মুশাররফ হুসাইন আনসারী নগরীর ৬ নম্বর ওয়ার্ডে এবং জাহিদুর রহমান নাঈম ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসন্ন কেসিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় শিবিরের সাবেক দুই মহানগর সভাপতির কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা ও মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থিতা চূড়ান্ত হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581