রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
কেসিসি নির্বাচন

কেসিসি নির্বাচনে লড়বেন সাবেক যুবনেতা হানিফ মাহামুদ

স্টাফ রিপোর্টার:

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে সামনে রেখে ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক যুবদল নেতা হানিফ মাহামুদ।

হানিফ মাহামুদ খুলনা মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক। বর্তমানে তিনি সদর থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হানিফ মাহামুদ ১৯৯৬-৯৭ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১/১১-এর পর থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে মামলা, হামলা ও কারাভোগসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলেও দাবি করেন তিনি।

হানিফ মাহামুদ বলেন, দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কেসিসির ২৭ নম্বর ওয়ার্ডকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এ লক্ষ্যেই এবার কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

কেসিসি নির্বাচন ঘিরে বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ২৭ নম্বর ওয়ার্ডেও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581