রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল ও সাধারণ সম্পাদক বাবু

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।

ঘোষিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে সাতক্ষীরা জেলা যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

এদিকে নতুন নেতৃত্বকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর সাতক্ষীরা জেলা যুবদল মেধাবী, পরীক্ষিত ও যোগ্য নেতৃত্ব পেয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581