রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনসংক্রান্ত বিল সংসদে আনার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, তাদের অনেকেই বিভিন্ন বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন। বৈঠকে সংশ্লিষ্ট দলগুলোর প্রতিনিধিরা সেসব বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন।

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চূড়ান্ত প্রতিবেদন সংসদে উত্থাপন করা হবে। এরপর আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে সংবিধানের ১৮তম সংশোধনী বিল আনা হবে।

সংবিধানের কাঠামোগত পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ ব্যবস্থার সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ। এর মধ্যে অর্থবছর পরিবর্তনের বিষয়টিও রয়েছে।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলো সুচারুভাবে সম্পন্ন করা এবং সরকারি অর্থের অপচয় রোধে অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থবছর কার্যকর থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণ করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংবিধানে সংশোধন প্রয়োজন হবে।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ১০০ সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠনের বিষয়ে অনেক রাজনৈতিক দল একমত হয়েছে। এই কক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন না। সংসদে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব রয়েছে। তবে উচ্চকক্ষের সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে না।

বৈঠকে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাঠের রাজনীতিতে কিছু রাজনৈতিক দল এমন প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় নাএমন বক্তব্য সম্পূর্ণ অসত্য।’

তিনি বলেন, ‘আমরা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, যেভাবে এটি স্বাক্ষরিত হয়েছে সেভাবেই। আমরা যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধন বিলটি নিয়ে আসার চেষ্টা করব।’

আলোচনা শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581