বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

দেবিদ্বারে অস্বচ্ছল ১৯ পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অস্বচ্ছল ১৯টি পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপকারভোগীদের হাতে চেক তুলে দেন।

বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি বরাদ্দ থেকে প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ, দেবিদ্বার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদ, কেন্দ্রীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493