খুলনা প্রতিনিধি:
নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের English Club-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ এবং সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে এ কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহমিদ হাসান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফারিহা বিনতে ইসলাম তানিশা, সুমন শেখ ও তাসলিমা আক্তার সায়েদা।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পল্লব দত্ত ও শ্রাবন্তী সরকার সিগ্ধা। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিয়ানুল আলম দিয়াম ও নেহা দীপা মণ্ডল।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রমিম হাসান, ওহিদা সুলতানা সাবা, মৌমিতা ব্যানার্জী ও ফারদিন জামান হায়দারী। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন শেখ অপি ও তৌসিন হক রায়েম।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মাহি খান, এস.এন. সপ্নিল, নুশরাত জাহান বুশরা, সাবিয়া আক্তার রিমি, মো. তৌহিদ রহমান, প্রোতাশা পাল ও কাজী আয়েশা তাহজিব।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
English Club-এর মাধ্যমে শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং, বিতর্ক, প্রেজেন্টেশন, কুইজ, রাইটিং, স্পোকেন ইংলিশ, সাংস্কৃতিক কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও নেতৃত্বের দক্ষতা বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।
নবগঠিত কমিটির মূল প্রতিপাদ্য হিসেবে রাখা হয়েছে “Voice Your Vision — নিজের ভাবনাকে কণ্ঠ দাও”। শিক্ষার্থীদের নিজেদের চিন্তা, মতামত ও সৃজনশীলতাকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশের সুযোগ তৈরি করাই এ স্লোগানের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির নেতৃত্বে NUBTK English Club শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী হবে এবং ইংরেজি ভাষা চর্চার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে।

