রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
আইন ও আদালত

খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে সতর্ক করেছে বিআরটিএ

খুলনা প্রতিনিধি:

খুলনা থেকে ঢাকাগামী নন-এসি বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ঘটনায় টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিত করতে কাউন্টারগুলোতে নতুন ভাড়ার তালিকা সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার খুলনা নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি ধরা পড়ে। বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক তানভীর আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা-ঢাকা রুটের নন-এসি বাসের ভাড়া যাচাইয়ের সময় টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের বিরুদ্ধে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭৫০ টাকা আদায়ের বিষয়টি উঠে আসে। পরে সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি নতুন নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া হয়।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহনের কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে। বিশেষ করে ছুটির দিন, উৎসব এবং যাত্রী চাপের সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বেড়ে যায়। তবে অনেক যাত্রী আনুষ্ঠানিকভাবে অভিযোগ না করায় এসব অনিয়মের পুরো চিত্র সবসময় সামনে আসে না।

পরিবহন খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানো এবং টিকিটে আদায়কৃত ভাড়া উল্লেখ করা হলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ কমবে। পাশাপাশি নিয়মিত নজরদারি ও অভিযোগের দ্রুত নিষ্পত্তি জরুরি।

বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক তানভীর আহমেদ বলেন, “আমরা আজ নতুন ভাড়ার তালিকা প্রতিটি কাউন্টারে সরবরাহ করেছি। যারা বেশি ভাড়া নিচ্ছিল, তাদের সতর্ক করা হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানসংশ্লিষ্টরা জানান, সতর্ক করার পর সংশ্লিষ্ট কাউন্টারগুলো নির্ধারিত ভাড়া নিচ্ছে কি না, তা পরবর্তী সময়ে নজরদারিতে রাখা হবে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581