ন্যাশনাল ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গুলিস্তান জিপিও মোড় এলাকায় জাসদ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে।’
পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এবং কী কারণে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

