বিনোদন ডেস্ক:
তারকাদের অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন, বয়স ও সৌন্দর্য নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রিয় তারকার বয়স কিংবা সৌন্দর্যের রহস্য জানতে সবসময়ই কৌতূহলী থাকেন অনুরাগীরা। এবার নিজের বয়স নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেয়া পায়েল। অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি নিজের বয়স প্রসঙ্গে করা মন্তব্যও তৈরি করেছে আগ্রহ।
অনুষ্ঠানে বয়স নিয়ে জানতে চাইলে কেয়া পায়েল বলেন, ‘বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে, এমন না।’
অভিনেত্রীর এমন রসিক মন্তব্যের পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বয়স নিয়ে যে তিনি খুব একটা ভাবিত নন, তার বক্তব্যে সে ইঙ্গিতই পাওয়া গেছে। বরং বিষয়টিকে হাস্যরসের মধ্য দিয়ে দেখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন কেয়া পায়েল। বিভিন্ন নাটকে অভিনয়ের পাশাপাশি সাবলীল অভিনয় ও পর্দায় উপস্থিতির কারণে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার বয়স নিয়ে তার মজার মন্তব্যও নতুন করে তাকে আলোচনায় এনেছে।

