রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

ফ্যামিলি কার্ডে স্বজনপ্রীতি-দুর্নীতি করলে ছাড় নয়: ডেপুটি স্পিকার

নেত্রকোনা প্রতিনিধি

ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কাজের বিনিময়ে তথ্য সংগ্রহকারীদের ভাতা দেওয়া হবে। এর বাইরে গিয়ে স্বজনপ্রীতি বা দুর্নীতি করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (২০২৬) জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে সবচেয়ে দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘যার ঘর নেই, তার তথ্য আগে নেবেন। আপনারা তথ্য সংগ্রহ করবেন ছাপরা ঘর থেকে। নিম্নবিত্তদের কাছে যাবেন, অসহায়দের কাছে যাবেন।’

তিনি বলেন, দারিদ্র্যের মধ্যে জর্জরিত মানুষদের তথ্য সর্বপ্রথম সংগ্রহ করতে হবে। ফ্যামিলি কার্ডের সুবিধা যেন প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

কায়সার কামাল বলেন, পাকা দালানের মালিক বা সচ্ছল ব্যক্তিদের আগে তালিকাভুক্ত না করে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করতে হবে। সরকারি এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক কিংবা অন্য কোনো প্রভাব বিবেচনায় নেওয়া যাবে না।

সভায় দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন ডেপুটি স্পিকার। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দিনের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান তিনি। বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের আশাবাদও ব্যক্ত করেন কায়সার কামাল।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581