রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জে উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে নগদ-এর পরিবেশক মেসার্স তমাল অটো রাইস মিলের আওতাধীন উদ্যোক্তাদের নিয়ে মানি লন্ডারিং, অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ লেনদেন প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নগদ কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে উদ্যোক্তাদের নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে নগদ সেবা পরিচালনা, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যাচাই এবং সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রতিরোধে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে উদ্যোক্তাদের ওয়ালেট ব্যবহার করে যাতে অনলাইন জুয়া, প্রতারণামূলক কর্মকাণ্ড, অবৈধ অর্থ স্থানান্তর বা সন্দেহজনক লেনদেন না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়।

এ সময় উদ্যোক্তাদের নিজস্ব ওয়ালেট অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য না দেওয়া, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যথাযথভাবে যাচাই এবং অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে বলা হয়, অনলাইন জুয়া, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের মতো কর্মকাণ্ডে কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহৃত হলে তা নগদ-এর নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে নিজ নিজ ওয়ালেটের নিরাপত্তা ও ব্যবহারের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানানো হয়।

এ ছাড়া সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে উদ্যোক্তা অ্যাপের মাধ্যমে STR (Suspicious Transaction Report) ফরম পূরণের প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়। সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে গ্রাহকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ, সঠিক তথ্য প্রদান এবং নগদ-এর নির্ধারিত নীতিমালা অনুসরণ করে লেনদেন পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ-এর পরিবেশক মেসার্স তমাল অটো রাইস মিলের স্বত্বাধিকারী মাসুদ মিয়া, নগদ-এর রিজিওনাল সেলস ম্যানেজার এ এস এম মোহাইমিনুল ইসলাম, এরিয়া ম্যানেজার সামসু মিয়া, টেরিটোরি ম্যানেজার মো. রেজাউল আফসার, হাউজ ম্যানেজার কৌশিক সরকার, হাউজ সুপারভাইজার আনন্দ শেখ ও মিজানুর রহমান সুমন, হাউজ আইটি সমীর কুমার রায়সহ মেসার্স তমাল অটো রাইস মিলের আওতাধীন নগদ উদ্যোক্তারা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ ও আইনসম্মত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করা সম্ভব। উদ্যোক্তারা যাতে অনিচ্ছাকৃতভাবে কোনো অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে না পড়েন, সে জন্য নগদ-এর নীতিমালা ও প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581