রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
আইন ও আদালত

শেখ হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা শুনানি ১৫ অক্টোবর

ঢাকা প্রতিনিধি:

সাবেক অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৫ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে নিয়মিত বিচারক অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত বিচারক মিনহাজ মোসাদ্দেক শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম সভায় অংশ নিয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকার উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পরিকল্পনা করা হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত ওই অনলাইন সভায় দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নেন।

তদন্ত-সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, ওই সভার কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে সরকারবিরোধী বিভিন্ন আলোচনা এবং সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়ে তথ্য পাওয়া যায়। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। পরে ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারায় তদন্তের অনুমোদন পাওয়ার পর তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, ড. রাব্বি আলম, কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, অধ্যাপক তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আজিদা পারভীন পাখি, অ্যাডভোকেট এ এফ এম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও পংকজ নাথসহ আরও অনেকে।

আদালত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মামলার ২৮৬ আসামির মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই মামলাটির বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ১৫ অক্টোবর মামলাটির অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581