রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
জাতীয়

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা

ন্যাশনাল ডেস্ক:

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

রোববার (৪ অক্টোবর) এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি, জাহাজভাড়া এবং এলপিজি পরিবহনে ব্যবহৃত যানবাহনের ডিজেলের দাম বাড়ায় দেশে এলপিজির নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

তবে নতুন দাম ঘোষণার আগেই গত দুই সপ্তাহ ধরে এলপিজির বাজারে অস্থিরতা চলছিল। দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় কয়েকটি কোম্পানি সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে সংকট তৈরি হয়। সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা থাকলেও বিভিন্ন স্থানে তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ ওঠে।

রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ঊর্ধ্বমুখী হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে পাঁচটি কোম্পানি গত ২২ সেপ্টেম্বর থেকে এলপিজি বিক্রি প্রায় বন্ধ করে দেয়। নতুন দামে বিক্রির জন্য এসব কোম্পানি হাজার হাজার টন এলপিজি মজুত করে রাখে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম টনপ্রতি প্রায় ৬৪ ডলার বেড়েছে। তবে দেশে এলপিজির সরবরাহে ঘাটতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগস্টে দেশে ১ লাখ ৫৮ হাজার টন এবং সেপ্টেম্বরে ১ লাখ ৫৬ হাজার টন এলপিজি আমদানি হয়েছে।

এ অবস্থায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগও সামনে এসেছে। নতুন মূল্য কার্যকর হওয়ার পর বাজারে নির্ধারিত দামে এলপিজি সরবরাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত দামে বিক্রি বন্ধে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581