রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভক্ত করা হয়েছে: শিবির সভাপতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘একাত্তরের চেতনা’র নামে ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। জাতি যাতে সামনে এগিয়ে যেতে না পারে, সে জন্য বিভাজনকে কাজে লাগিয়ে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করা হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমাদের সবসময় একাত্তরের চেতনার কথা শেখানো হয়। এই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। সামনের দিকে জাতি যেন এগিয়ে যেতে না পারে, সে জন্য কীভাবে জাতিকে পেছন থেকে টেনে ধরা যায়, তারা সেই চেষ্টা করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘অন্য কোনো জাতিকে কি যুদ্ধ-বিগ্রহ সহ্য করতে হয়নি? ১৯৪৫ সালে জার্মানির অবস্থা কী ছিল? সোভিয়েত ইউনিয়ন কি ভেঙে খানখান হয়ে যায়নি? তারপরও তারা ঘুরে দাঁড়িয়েছে এবং এখন বিশ্বকে চ্যালেঞ্জ করছে। কারণ তারা জাতিকে বিভক্ত করেনি।’

নিজের প্রসঙ্গ তুলে শিবির সভাপতি বলেন, ‘আমি এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের আলো-বাতাসে বেড়ে উঠেছি। অথচ আমাকে বলা হয়, ১৯৯০ সালের পরে জন্মগ্রহণ করলেও আমি রাজাকার, আলবদর, আলশামস কিংবা গুপ্ত। আমাকে হত্যা করা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমি এ দেশের নাগরিক। আমি ট্যাক্স দিই, দেশ ও জাতিকে নিয়ে ভাবি। আমি দুর্নীতি করি না, মানুষের সম্পদ লুট করি না, চাঁদাবাজি বা টেন্ডারবাজি করি না। তারপরও আমাকে রাজাকার বলা হয়। যুদ্ধের সময় আমার জন্ম না হলেও নাকি চেতনায় আমি রাজাকার।’

নূরুল ইসলাম সাদ্দামের দাবি, এ ধরনের বিভাজনমূলক রাজনীতি জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তাঁর ভাষায়, ‘জাতিকে সামনে এগিয়ে যেতে দিতে চায় না তারা। বিগত ৫৫ বছরে জাতির সামনে এগিয়ে যেতে না পারার পেছনে এটি অন্যতম একটি কারণ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহা. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মেহেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম আহমেদ, রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. তরিকুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581