রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এমপি মিতুর মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসার হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমীর মাস্টার মো. মজিবুর রহমান।

সভায় মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় মাদরাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581