ন্যাশনাল ডেস্ক:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ৭ নভেম্বরকে প্রতি বছর সাধারণ ছুটির দিন ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে ৭ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে মর্যাদাপূর্ণ একটি জাতীয় দিবস হিসেবে পালিত হবে।

