রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খুলনা বিভাগ

দুর্গোৎসবকে কেন্দ্র করে আ.লীগ ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—এমন তথ্য সরকারের কাছে রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, দুর্গাপূজা চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে তা মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, গত ১৬ বছর দলটি ভারতের ‘আশীর্বাদ’ নিয়ে ক্ষমতায় ছিল এবং দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তাঁর অভিযোগ, ওই সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, জমি দখল ও মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে। অথচ এখন দলটি ভারতে বসে দেশের নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

এ সময় জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। অটোরিকশা চলাচলে নীতিমালা প্রণয়ন এবং ফুটপাত দখলমুক্ত করতে সরকার কাজ করছে। তবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বিষয়টি নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জামায়াত নেপথ্য থেকে অটোরিকশাচালকদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে।

এর আগে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খান।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581