পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই করছে বিএনপি। মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাই শুরু করে ৮ অক্টোবর শেষ করে।
পটিয়া উপজেলা বিএনপির (পশ্চিম পটিয়া শাখা অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের তথ্য ও জীবনবৃত্তান্ত জমা দেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। শান্তিরহাট কামাল সেন্টারসংলগ্ন খাজা টাওয়ারের তৃতীয় তলায় স্থাপিত পটিয়া উপজেলা যাচাই-বাছাই কমিটির কাছে এসব ফরম জমা নেওয়া হয়। ১৭ ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের ৬, ৭ ও ৮ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় তথ্য ও জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়।
এতে ৬৫ জন জমা দেন। পটিয়ার ভাটিখাইন ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো: সোহেল সওদাগর রাজনীতি সামাজিক কর্মকাণ্ডে জীবনবৃত্তান্ত জমা দেন। তবে এ প্রসঙ্গে আরোও কয়েকদিন সময় বৃদ্ধি করা হবে সূত্রে জানা যায়।

