রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে প্রায় ৩ হাজার যাত্রী

ন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় ভোগান্তিতে পড়েছেন প্রায় তিন হাজার যাত্রী। এ পরিস্থিতিতে চারটি এয়ারলাইন্সের আটটি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটের মোট ২ হাজার ৯৫১ জন যাত্রী এ পরিস্থিতির শিকার হয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটও বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে। শনিবার (১০ অক্টোবর) অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি স্থগিত রাখার ঘোষণা দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। একই সঙ্গে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে। পরিবর্তিত সময়সূচি ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে যাত্রীদের পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

বিমানবন্দরের কার্যক্রম বন্ধের প্রভাব পড়েছে বাংলাদেশি এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি আরবের দুই সংস্থা সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইট চলাচলেও। এতে একাধিক এয়ারলাইন্সের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

কবে নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর পরবর্তী ঘোষণার ওপরই নির্ভর করছে ফ্লাইট পরিচালনার নতুন সময়সূচি।

এ অবস্থায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও যাত্রার অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581