রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড়, নাইজেরিয়ান ফুটবলারকে মারধর

বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল চলাকালে এক বাংলাদেশি খেলোয়াড়কে তুলে আছাড় মারার ঘটনায় এক নাইজেরিয়ান ফুটবলারের ওপর হামলা চালিয়েছেন ক্ষুব্ধ দর্শকরা। এ ঘটনায় খেলা পণ্ড হয়ে যায়।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। পরে মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, আয়োজক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল রেফারি সমিতির সহসভাপতি মাকসুদ আলম বেগ জানান, বুধবার বিকেলে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় শহীদ জিয়া সড়ক একাদশের হয়ে ৪ নম্বর জার্সি পরে খেলা নাইজেরিয়ান ফুটবলার ইডেন ক্ষুব্ধ হয়ে শেরেবাংলা একাদশের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাব্বিকে তুলে রেসলিংয়ের কায়দায় আছাড় মারেন। এ ঘটনা দেখে ক্ষুব্ধ দর্শকরা মাঠে ঢুকে ওই নাইজেরিয়ান ফুটবলারের ওপর হামলা চালান।

পরে পুলিশ, টুর্নামেন্টের আয়োজক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই খেলোয়াড়কে নিজেদের হেফাজতে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে নাইজেরিয়ান খেলোয়াড় এক বাংলাদেশি খেলোয়াড়কে তুলে আছাড় মারেন। এ ঘটনা দেখে দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওই ফুটবলারের ওপর হামলার চেষ্টা করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581