রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের কোনো স্থান নেই: এমপি শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।

রোববার নোয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মো. শাহজাহান বলেন, বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। দীর্ঘদিন ধরে এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব উৎসবমুখর পরিবেশে পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ওই সময়ে বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপনের নানা চক্রান্ত করা হয়েছিল। জঙ্গিবাদের তকমা দিয়ে বিরোধী দলের নেতাকর্মী, আলেম-ওলামাসহ অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপি বাংলাদেশকে অহিংস, অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং মাইজদী দেবালয়ের সাধারণ সম্পাদক রাজু উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন দেবালয় ও পূজামণ্ডপের প্রতিনিধিদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581