বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকা না পেয়ে হত্যার হুমকি, দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রোববার (২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার অর্থ জোগাতে তাঁরা বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বহু চেষ্টা করেও ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যর্থ হন তাঁদের মা।

অভিযোগ রয়েছে, সম্প্রতি দুই ভাইয়ের আচরণ আরও বেপরোয়া হয়ে ওঠে। মাদকের টাকার জন্য তাঁরা নিয়মিত মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এমনকি ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র বিক্রি করেও নেশার টাকা সংগ্রহ করতেন।

সকালে দুই ভাই মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। পারভীন আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং তাঁকে হত্যার হুমকি দেন। একপর্যায়ে বাড়িতেই প্রকাশ্যে মাদক সেবন শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পারভীন আক্তার প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইকে হাতেনাতে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে, একই উপজেলার আতিকুড়া গ্রামেও সম্প্রতি একই ধরনের একটি ঘটনা ঘটেছে। গত ৩১ জুলাই মাদকাসক্ত ছেলে মো. নজরুলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা বরজু মিয়া তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত নজরুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

স্থানীয়দের মতে, নাসিরনগরে অল্প সময়ের ব্যবধানে পরিবারের সদস্যদের উদ্যোগে মাদকাসক্ত সন্তানদের আইনের হাতে সোপর্দ করার দুটি ঘটনা মাদকের ভয়াবহ সামাজিক প্রভাবেরই প্রতিফলন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493