রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

চসিকের সাবেক মেয়রের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আলহাজ্ব হোসেন মনজুর আলম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত।

১৮ অক্টোবর রবিবার এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দরবার শরীফের প্রতিনিধিরা গাউসুল আযম মাইজভাণ্ডারীর (ক.) খলিফা, মাইজভাণ্ডারী গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার, চট্টগ্রামের ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুরের মহান অলি হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর আধ্যাত্মিক জীবনী ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে আলহাজ্ব মনজুর আলমকে আমিন ভাণ্ডার দরবার শরীফ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয় এবং দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াতনামা ও ‘সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র’ প্রকাশনা বইটি উপহার হিসেবে প্রদান করা হয়।

উক্ত মতবিনিময় সভায় হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর পরিবার-পরিজনের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদী ফাতেমা বেগম (খুশি), শাহজাদী আকলিমা আকতার (পুতুল) এবং শাহজাদী রাজিয়া সুলতানা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক আল সিরাজ মাইজভাণ্ডারী, মোঃ জাভেদ হাসান, রাকিব ও লিটনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581