রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বাণিজ্য

ঢাকার দুই পূজামণ্ডপে বাংলাকিউআর চালু করল ব্র্যাক ব্যাংক

বাণিজ্য ডেস্ক:

ঢাকার বনানী ও বাসাবোর দুটি দুর্গাপূজামণ্ডপে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলাকিউআর (Bangla QR) চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে পূজামণ্ডপের ভেতরে স্থাপিত বিভিন্ন দোকান থেকে পণ্য কেনাকাটায় নগদ টাকার পরিবর্তে সহজেই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন দর্শনার্থীরা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কার্যক্রম চালু করা হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বনানী খেলার মাঠের দুর্গাপূজামণ্ডপে বাংলাকিউআরের মাধ্যমে লেনদেন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকটির হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, দেশে নগদবিহীন লেনদেনের প্রসার এবং ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ব্যাংকটি ৭২ হাজার মার্চেন্ট পয়েন্টে বাংলাকিউআর চালু করেছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে গ্রাহকদের ডিজিটাল লেনদেনের সুযোগ সম্প্রসারিত হয়েছে।

বাংলাকিউআর একটি আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা সহজে অর্থ পরিশোধ করতে পারেন এবং ব্যবসায়ীরা তা গ্রহণ করতে পারেন। নগদ টাকার ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি এ ব্যবস্থা লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, ব্যবসায়িক হিসাব সংরক্ষণ এবং অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ করতে সহায়তা করে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আয়োজনে বাংলাকিউআর চালুর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং এর ব্যবহার সম্প্রসারণে কাজ করছে ব্যাংকটি। একই সঙ্গে ব্যবসায়ীদের সহজ ও কার্যকর পেমেন্ট ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের লক্ষ্য বাস্তবায়নে বাংলাকিউআরের ব্যবহার বাড়ানো, আরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে এ সেবার আওতায় আনা এবং নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল লেনদেনের সুযোগ সম্প্রসারণে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581