রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা, পর্যটকদের নিরাপদে গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাঙামালির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে পর্যটন এলাকায় অবস্থানরত সবাইকে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।

এদিকে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে গত ১১ অক্টোবর থেকে দুই দফায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের জন্য অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে সংগঠন দুটির দাবি করা তিন দফা বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও অবরোধের ঘোষণা দেওয়া হয়।

এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581