রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
খুলনা বিভাগ

যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় দোয়া

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর এবং তাঁর মা মিসেস মুকুল চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) আসরের নামাজের পর নগরীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জামে মসজিদে সাবেক যুবদল নেতা মো. আব্দুল্লাহ শেখের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মো. লুৎফর রহমান। এ সময় নাজমুল হুদা চৌধুরী সাগর ও তাঁর মায়ের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনায় মো. আব্দুল্লাহ শেখ নাজমুল হুদা চৌধুরী সাগরের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তাঁদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম টিটু ও শফিকুল ইসলাম খোকন, আতিয়ার রহমান বাবু, মিজানুর রহমান বাবু, ইয়াকুব টুকু, মাহবুবুর রহমান, বাদল, মহিবুল্লাহ, রাসেল, শান্ত, রুহুল, সরো, সেতু, সেন্টু, রুবেল, সাইফুল, মুরাদ, রিপন, কাজল, সাত্তার ও সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581