রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তেঘরিয়া কালীমন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শেফালী বেগমের স্বামীর নাম শাহীন মিয়া। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় থেকে সাত মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এ ছাড়া গত প্রায় ছয় মাস ধরে শেফালীর মানসিক অবস্থাও ভালো ছিল না বলে জানিয়েছেন তাঁরা। তাঁর সিয়াম মিয়া (১৯) নামে এক ছেলে রয়েছে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেফালী তাঁর ছেলে ও পুত্রবধূর সঙ্গে ওই বাসায় থাকতেন। কয়েক দিন আগে পুত্রবধূ বাবার বাড়িতে বেড়াতে যান। শনিবার ফিরে এসে ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শেফালীর মরদেহ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এসআই নাইম হায়দার আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581