বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

বিএনপির রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন এনে দেশে ইতিবাচক ধারার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় পুতুলের

নাটোর প্রতিনিধি:

বিএনপির প্রচলিত রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন এনে দেশে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে ইতিবাচক রাজনীতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তার একজন কর্মী হিসেবে নিজেও সেই ধারাকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফারজানা শারমিন পুতুল।

পুতুল বলেন, বিএনপির বিদ্যমান রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন এনে দেশে ইতিবাচক রাজনীতির চর্চা প্রতিষ্ঠা করতে চান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ইতিবাচক রাজনৈতিক ধারা সারা দেশে ছড়িয়ে দিতে চান, সেই উদ্যোগের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।

নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গ তুলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, তিনি রাজনীতিতে আসবেন কিংবা মন্ত্রী-এমপি হবেন—এমন প্রত্যাশা তাঁর বাবা করেছিলেন কি না, তা তিনি জানেন না। তবে বাবার মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করাকে তিনি নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন।

তিনি বলেন, ‘বাবার মৃত্যুর পর যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেই শূন্যস্থান পূরণ করাকে আমি নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি।’

এই দায়িত্ববোধ থেকেই আগামী দিনে লালপুর-বাগাতিপাড়ার পাশাপাশি পুরো নাটোরের মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানান পুতুল। তিনি বলেন, এলাকার মানুষ তাঁকে যেভাবে নিজেদের সন্তান হিসেবে সম্মান ও স্নেহ দিয়েছেন, ভবিষ্যতেও তাঁদের সেই ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে এটাই তাঁর প্রত্যাশা।

স্মরণসভায় নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুন-অর-রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493