রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খুলনা বিভাগ

খুলনার ডাকবাংলায় কেসিসির উচ্ছেদ অভিযান

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ডাকবাংলায় উচ্ছেদ অভিযান চালিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

কেসিসির উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। দীর্ঘদিন ধরে ডাকবাংলা এলাকার ফুটপাত ও সড়ক দখল করে বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতি মোকাবিলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কয়েকজন দোকানি ও ব্যবসায়ী উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কার্যক্রম সম্পন্ন করা হয়।

অভিযান শেষে কেসিসির পক্ষ থেকে জানানো হয়, নগরীর প্রধান সড়কগুলোতে যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয়।

নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে কেসিসি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581