রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খুলনা বিভাগ

খুলনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ রিপোর্টার খুলনা

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে খুলনা মহানগর যুবদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর থেকেই খুলনা মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে জড়ো হন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পরে শিববাড়ি মোড় থেকে ব্যান্ডদল, রিকশা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রয়্যালের মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের যেকোনো অন্যায়-অবিচারের প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যেকোনো আন্দোলনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল ইসলাম তুহিন, খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্যসচিব রবিউল ইসলাম রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581