বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ন্যাশনাল ডেস্ক:

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রার্থী হওয়ার পর তিনি বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিএনপির সিদ্ধান্তের বিষয়টি জানান রুহুল কবির রিজভী।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

এদিকে বিএনপির পাশাপাশি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে। জোটের পক্ষে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের মনোনয়নপত্র ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জামায়াতের সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন।

ফলে দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ—দুই পক্ষের প্রার্থিতা বহাল থাকলে এবার রাষ্ট্রপতি নির্বাচন আর একক প্রার্থীর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকছে না।

ভোট হলে কবে

ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

একাধিক প্রার্থী নির্বাচনে বহাল থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। এর দুই বছর পর ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

নব্বইয়ের দশকের শুরুতে এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। ১৯৯২ সালে তাকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়।

দলের কেন্দ্রীয় রাজনীতিতেও ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন তিনি। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১১ সালের ২০ মার্চ থেকে প্রায় পাঁচ বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ৩০ মার্চ বিএনপির মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। এরপর থেকে দীর্ঘ সময় ধরে দলটির শীর্ষ সাংগঠনিক নেতৃত্বে ছিলেন তিনি।

সংসদ ও সরকারেও দায়িত্ব

মির্জা ফখরুলের রাজনৈতিক ক্যারিয়ারে সংসদ ও সরকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।

সামনে এখন নির্বাচনের অপেক্ষা

বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন নতুন মাত্রা পেয়েছে। একদিকে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির মনোনয়ন, অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী দুই পক্ষের মনোনয়ন বহাল থাকলে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলার পর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া তাই তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।

এখন নজর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের দিকে। ১৮ আগস্টের পরই স্পষ্ট হবে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত সমীকরণ বদলে একক প্রার্থীর নির্বাচনে পরিণত হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493