বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল সরকার

ন্যাশনাল ডেস্ক:

প্রশাসনের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপসচিব পদে পদায়নের আগ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের নতুন দায়িত্ব ও কর্মস্থল সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার পূর্ববর্তী কর্মস্থলের নাম উল্লেখ থাকলেও এরই মধ্যে যদি তার কর্মস্থল পরিবর্তন হয়ে থাকে, তাহলে বর্তমানে যে দপ্তরে কর্মরত রয়েছেন সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

এদিকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে ভবিষ্যতে কোনো বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে জারি করা পদোন্নতির আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493