খুলনা ব্যুরো:
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর খুলনা মহানগর শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
৩৯ সদস্যের এ কমিটিতে মাহবুবুর রহমান মুন্নাকে সভাপতি এবং মো. রুহুল আমিন তালুকদার সোহাগকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মনির আহমেদ মুন্না, মো. শহিদুল ইসলাম ও মো. জাকির হোসেন জমাদ্দার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন কাজী রাসেল, মো. শামীম হোসেন এবং মো. আবু মুছা। অর্থ সম্পাদক হিসেবে নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা (লিন্ডা), দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, দপ্তর সম্পাদক নাফিস ইকবাল, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, আইন বিষয়ক সম্পাদক এম শফিউল আলম তুতি, সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল ইসলাম গাজী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি এবং যুব বিষয়ক সম্পাদক ইউসা জহীর দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ মাহামুদ হাসান সোহেল, মো. আব্দুল্লাহ আল মামুন, আফজাল দেওয়ান, মো. আব্দুল্লাহ হেল শাফি, মেহেদী হাসান সবুজ, মো. ইবাদুল ইসলাম জনি, মো. শাহানুর রশীদ, জিহাদ আমীন, মনিরুল ইসলাম সাগর, নিতাই কুমার সাহা, মো. রবিউল ইসলাম তনু, জিয়াউল হক মিলন, মো. কামাল হোসেন, তানজীম আহমেদ, মো. জহির রায়হান, মো. মোশারফ হোসেন, শেখ সোহাগ, সৈয়দা সাদিয়া নার্গিস, মো. শাহ নেওয়াজ এবং মো. কাজী খলিলুর রহমান।
সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব খুলনা মহানগরে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও গতিশীল করবে এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

