বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

পাইকগাছা-কয়রার উন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি ফাহমিদা হকের

খুলনা ব্যুরো:

উপকূলীয় জনপদের সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

তিনি বলেন, জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা করা হয়েছে এবং নির্বাচনের আগে দেওয়া গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

ফাহমিদা হক বলেন, উপকূলীয় এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে বেড়িবাঁধ নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ইতোমধ্যে সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে উপকূলবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও কমবে। তিনি আরও বলেন, কয়রা ও পাইকগাছাকে আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তরের লক্ষ্যে তিনি আন্তরিকভাবে কাজ চালিয়ে যাবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, সমাজে নৈরাজ্য সৃষ্টি ও উন্নয়ন বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। একই সঙ্গে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল মাঠপর্যায়ের অপরাধীদের নয়, মাদক ব্যবসার মূল হোতাদেরও আইনের আওতায় আনতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, সরকারি খাল দখলমুক্ত করে পর্যায়ক্রমে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধ দমনে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভা শেষে পাইকগাছা ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ফাহমিদা হক।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493