বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের ২৬ ও ১২ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি:

শনিবার (২২ আগষ্ট) রাতে টিএসসি মোড় নিজস্ব কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সোনাডাঙ্গা থানার ২৬ নম্বরের ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আকবার আলী পাঠান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ শাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী মাওঃ দীন ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন হাওলাদার ও মোঃ সালিম হোসাইন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, জি.এম. জাহাঙ্গীর, মো: মামুন হাওলাদার, আঃ রহমান ডালিম, মোঃ মিতুল হাওলাদার, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শাহিন আহসান, ক্বারী মোঃ হারুনর রশিদ, মোঃ রুহুল আমিন, মোঃ জুলফিকার আলী, মোঃ আজিজুর রহমান, মোঃ শাহিন শেখ, মো: জসিম হাসান, মেঃ হায়দার হাওলাদার, মোঃ মঈনুল ইসলাম, মোঃ সোলাইমান, মোঃ জুনায়েদ মল্লিক, মোঃ মুজিবুর রহমান, মোঃ সোহেল শেখ, ইসলামী শ্রমিক আন্দোলনের মোহাম্মদ তরিকুল ইসলাম, মোঃ সোলায়মান, ইসলামী যুব আন্দোলনের মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ মিতুল হাওলাদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, কওমী মাদ্রাসা সম্পাদক নুরুল করীম, ২৬ নং ওয়ার্ড সভাপতি আরাফাত হোসেন সিকদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম তামিম, অর্থ ও কল্যাণ সম্পাদক মো: জাবের, সদস্য মো: জুবায়ের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের জন্য ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে আলহাজ্ব আকবার আলী পাঠান ও সেক্রেটারী হিসেবে মোঃ শাকির হোসেনের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান।

১২ নং ওয়ার্ড: ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ১২ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে খুলনা মহানগরীর খালিশপুরের ১২ নম্বর ওয়ার্ডের এস লাইন এলাকায় অস্থায়ী কার্যালয় ওয়ার্ড সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও সেক্রেটারি মোঃ শোয়াইবুর রহমানের পরিচালনায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুফতী ইমরান হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতী ইসহাক ফরিদী, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. বাদশা খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে মাও. হাফিজুর রহমানকে সভাপতি এবং মো. শোয়াইবুর রহমানকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও ১২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493