তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
খুলনার তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যাপক স. ম. এনামুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।
সমাবেশে অধ্যাপক স. ম. এনামুল হককে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তেরখাদা উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
অধ্যাপক স. ম. এনামুল হক বর্তমানে সরকারি বঙ্গবন্ধু কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখার সভাপতি এবং খুলনা জেলা (উত্তর) শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি খুলনা মহানগর জামায়াতে ইসলামীর শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে এনামুল হককে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে জামায়াতে ইসলামী তাদের অবস্থান স্পষ্ট করল। কর্মী সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

