ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিল্টনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী নেতারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মো. জাহিদুর রহমান নাঈম হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি খুলনাবাসীর পক্ষ থেকে মো. মিজানুর রহমান মিল্টনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা আমীর মো. হাফিজুর রহমান, সদর থানা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেলাল হোসেন, ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী হারুনর রশিদ, সহসভাপতি মো. রানা, ২৫ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ ইউনিট সভাপতি মো. খাইরুল ইসলাম, সাংবাদিক মুজাহিদুল ইসলামসহ আরও অনেকে।
সাক্ষাৎকালে নেতারা মো. মিজানুর রহমান মিল্টনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

