রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
খুলনা বিভাগ

দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে খুলনায় প্রতিবাদ মিছিল করেছে বিএনপি

খুলনা প্রতিনিধি:

দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে খুলনায় প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। বুধবার বিকেলে নগরীর খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার সময়ে পতিত আওয়ামী লীগের অনুসারীরা বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করেন। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

তুহিন আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও সাধারণ মানুষের ওপর হামলা বা সহিংসতার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় নগরীর জিয়া হল চত্বরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানান তুহিন।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস। সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সমাবেশে বিএনপি নেতা শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, এনামুল হাসান ডায়মন্ড, এমদাদুল হক, হাবিবুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, ডা. রইস উদ্দিন, মোল্লা সোহরাব হোসেন, আতাউর রহমান মোড়ল, শাহাবুদ্দিন, শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, মাসুম খান, গোলাম কিবরিয়া মেম্বর, শেখ আব্দুস সালাম মেম্বর, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, সিয়াম হোসেন, জিয়াদুল ইসলাম, কাজী বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দিপু, শরিফুল ইসলাম টগর, সাবিনা ইয়াসমিন, চমন আরা ও রেশমি সুলতানাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581