রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খুলনা বিভাগ

খুলনায় বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৬ কেজি আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মহানগরীর হরিণটানা থানার জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেয় এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের একটি যৌথ দল।

এসআরবি-৬-এর মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। পরে মাদকগুলো জব্দ করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সেগুলো হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581