রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খুলনা বিভাগ

খুলনায় রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত হামলা ও ভাঙচুর

খুলনা প্রতিনিধি:

খুলনার ব্যস্ততম সড়ক আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে একদল কিশোর রেস্টুরেন্টে ঢুকে গালিগালাজের পর চেয়ার দিয়ে হামলা ও ভাঙচুর চালায়।

রেস্টুরেন্টের কর্মীদের ভাষ্য, একদল কিশোর হঠাৎ সেখানে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এর কারণ জানতে চাইলে তারা চেয়ার তুলে হামলা ও ভাঙচুর চালায়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

কর্মীরা জানান, হামলাকারীরা রেস্টুরেন্টে কোনো খাবার খায়নি এবং চাঁদাও দাবি করেনি। গালিগালাজ ও ভাঙচুর চালিয়েই তারা চলে যায়।

এ ঘটনায় পুলিশ রেস্টুরেন্ট পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ঘটনার পর পুলিশ রেস্টুরেন্ট পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581