বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার দুই প্রতিমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও দুই প্রতিমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া দুইজনের মধ্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হলেন।

এর আগে একই সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শুরু হয়। সেই ধারাবাহিকতায় নতুন দুই প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা আরও সম্প্রসারিত হলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই অন্তর্ভুক্তি সরকারের প্রশাসনিক ও কূটনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে। বিশেষ করে একজন নির্বাচিত সংসদ সদস্য এবং একজন পররাষ্ট্রবিষয়ক বিশেষজ্ঞকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়াকে সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক কার্যক্রমের সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493